মাবধপুরে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৩, ০৩:৪৩ অপরাহ্ন | সারাদেশ
শেখ জাহান রনি (মাধবপুর, হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের শাহজিবাজার গ্যাস ফিল্ড এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে আব্দুল মালেক (৩৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখাল গ্রামের শুকুর আলীর ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ডিউটি অফিসার এএসআই বাবুল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬ টার সময় সিলেটগামী মাইক্রোবাস উল্লেখিত স্থানে সিলেট অভিমুখি দাড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর সেখান আব্দুল মালেকের মৃত্যু হয়। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

